শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৪:২১আপডেট : ১২ মে ২০২৩, ১৪:২১

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আগামীকাল শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হবে। রবিবার (১৪ মে) উপকূলে মোখা আঘাত হানার সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার।

শুক্রবার (১২ মে) সকালে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদফতরের  পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, মোখার গতি কমে গিয়েছে। এটি আগে ঘণ্টায় ১৫ থেকে ১৬ কিলোমিটার বেগে সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু এখন তা কমে গড়ে ৮ থেকে ১০ কিলোমিটার এগোচ্ছে। বর্তমানে এর আগানোর গতি ঘণ্টায় ৯ কিলোমিটার।

আজিজুর রহমান আরও বলেন, এই গতিবেগ থাকলে আগামী রবিবার (১৪ মে) দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে এবং মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করতে পারে। বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটার উপর দিয়েই এই ঝড় অতিক্রম করবে বলে আমরা আশংকা করছি।

তিনি বলেন, মোখা সিডরের মতো আই ফরমেশন বা চোখাকৃতি তৈরির দিকে এগোচ্ছে। উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে সেন্টমার্টিন, কক্সবাজার, মহেশখালী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া সবার আগে আছে। আজ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করবে। ১৩ তারিখ থেকে সারাদেশেই বেড়ে যাবে বৃষ্টিপাত।

প্রসঙ্গত, ঝড়টি সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোলেও এক পর্যায়ে এটি উত্তর দিকে বাঁক নিতে পারে এবং বিকাল নাগাদ উত্তর-উত্তরপূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে এগোনোর আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

/এসএনএস/এমএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী