দুই লাশের দাবিদার ৪ জন, তিন জনের জন্য আসেনি কেউ

আবির হাকিম
০১ মার্চ ২০২৪, ১৬:১৮আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৬:৪০

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৪১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আরও পাঁচটি লাশ রয়েছে। এর মধ্যে দুটি লাশের দাবি করেছেন চার জন। এ ছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনও কোনও স্বজন আসেনি বলে জানা গেছে।

পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, মর্গে থাকা দুটি লাশকে নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম ও ওয়ালিউল্লাহ নামে চার জন নিজেদের স্বজন বলে দাবি করছেন। লাশের চেহারা পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।

তিনি আরও জানান, এ ছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনও কোনও স্বজন আসেননি।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম