উত্তরায় বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’

ঢাবি প্রতিনিধি 
২৫ জুলাই ২০২৫, ১৮:১৫আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯:৩০

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ক্রিটিক্যাল রোগী আছেন পাঁচ জন।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পরিচালক বলেন, ‘এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে পাঁচ জন ক্রিটিক্যাল রোগীর পাশাপাশি সিভিয়ার গ্রুপে আছে ১০ জন। আর ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে ২৫ জন। ২৫ জনের মধ্যে ১৫ জনকে আমরা কেবিনে শিফট করেছি। একটি ভালো খবর হলো, যারা ভেন্টিলেশনে আছেন তাদের মধ্যে দুজন সজাগ আছেন এবং নিজেরা নিশ্বাস নিতে পারছেন। যদিও আমরা দুজনকে হারিয়েছি, কিন্তু কাল থেকে আজকের মধ্যে এই উন্নতির জায়গাটা আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘আজকের দিনটা ভালো মতো দেখে আগামীকাল (শনিবার) আমাদের প্ল্যান আছে যে চার থেকে পাঁচ জন রোগীকে আমরা ছুটি দিয়ে দিবো। পরবর্তী সময়ে আরও কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশাবাদী।’

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৫ জুলাই ২০২৫, ১৮:১৫
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’
সম্পর্কিত
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ