নাজিয়া-নাফির কবরে যেন আর কারও দাফন না হয়, বাবার আকুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৫, ১৪:১৯আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৮:০১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর না দেওয়া হয়—সে বিষয়ে রিজভী আহমেদের কাছে  দাবি জানান।

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয়; সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো’- দুই শিশুর পিতাকে সান্ত্বনা জানান রিজভী।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিক্যালের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিকসহ নেতারা।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৫ জুলাই ২০২৫, ১৪:১৯
নাজিয়া-নাফির কবরে যেন আর কারও দাফন না হয়, বাবার আকুতি
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ