অবরুদ্ধ হওয়ার ঘটনা বড় করে দেখছি না: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৭:২১আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮:৫৯

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র, তাদের কিন্তু আমাদের প্রতি কোনও ক্ষোভ ছিল না। তিনি বলেন, প্রথমে যখন বের হওয়ার চেষ্টা করেছি, তখন স্কুলের দুজন ছাত্র আমাদের সঙ্গে গাড়িতে বসা ছিল। মাইলস্টোনের যারা ছিলেন ওখানে, আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আর কিছু মানুষ উত্তেজিত থাকবে, মানুষের ক্ষোভ বেশি থাকবে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমরা এটা খুব বড় চোখে দেখছি না।’    

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তো হচ্ছে। সাংবাদিকরাও আমি দেখেছি— কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে, তাদের এক্সপোজ করছেন। এত শোকাবহ একটা পরিস্থিতি, সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, আমরা কেউ নিতে পারছি না এ ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব ছড়াচ্ছে, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আমরা খুব সহনশীল সরকার, আমরা সবসময় চেষ্টা করি যতটা পারা যায়, সহনশীলতা বজায় রাখতে। সবাইকে বুঝতে হবে, এখানে যদি গুজব ছড়ান, এটা কত বড় অপরাধ হচ্ছে। আপনি যদি নিশ্চিত হন তাহলে সরকারকে জানান। আমরা তো স্কুলেই তথ্যকেন্দ্র স্থাপন করেছি। সেখানে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল কর্তৃপক্ষ কিছু বলছে না, আজকে ভিডিও ফুটেজ দেখলাম—অন্য কোন স্কুল থেকে এসে ক্লাস নাইনের মেয়ে বলছে—ক্লাস থ্রি’র মেয়ে তার ফ্রেন্ড! মানে উদ্ভট সব ঘটনা। এখন মিডিয়া শক্তিশালী আছে, স্বাধীন আছে, আপনারা গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করেন। তথ্যকেন্দ্র আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, যেকোনও সময় ফোন করলে তথ্য পাবেন। এটা তো নির্দিষ্ট একটা জায়গায় ঘটনা, এটা তো লঞ্চডুবি বা এমন কোনও জায়গা না, যেখানে লুকানো থাকবে। স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার বিস্তারিত তথ্য আছে। বুধবার আমরা যখন গেলাম, তখন মাইলস্টোনের শিক্ষকরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে রেজিস্টার দিয়ে বলেছেন চেক করে দেখতে।’

অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এত বড় একটা ঘটনার পর মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। আমরা অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে দুঃখ ক্ষোভ হতাশা কিছুই নাই। আমরা সর্বাত্মক চেয়েছি, আমাদের বেরিয়ে আসার জন্য যেন কোনও শক্তি প্রয়োগ না হয়।’

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১৭:২১
অবরুদ্ধ হওয়ার ঘটনা বড় করে দেখছি না: আসিফ নজরুল
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ