মাইলস্টোনে বিমান দুর্ঘটনা

অজ্ঞাতনামা ৮ মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ০০:০০আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০০:০০

রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ২৩ জুলাই অজ্ঞাতনামা আট মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি চেয়ে পৃথক আটটি আবেদন করেন তুরাগ থানার পুলিশ। আটটি আবেদনের মধ্যে তুরাগ থানার এসআই আতিউর রহমান তিনটি, এসআই মামুনুর রশীদ দুইটি ও এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম তিনটি আবেদন করেন।

সোমবার (২৮ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

আবেদনে বলা হয়েছে, গত ২১ জুলাই রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল ও কলেজের দুই তলা বিশিষ্ট হায়দার আলী বিল্ডিং-এর নিচতলা সিঁড়ির পাশে "এফ-৭ যুদ্ধবিমান" (প্রশিক্ষণরত) বিমানটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে শিক্ষার্থী ও লোকজন আহত এবং মৃত্যুবরণ করে। তৎপ্রেক্ষিতে অজ্ঞাতনামা মৃতদেহের ১ থেকে ৮ ক্রমিকের মৃতদেহ সিএমএইচের মরচুয়ারিতে পেয়ে লাশের সুরতহাল প্রস্তুত করি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ডাক্তার ও টিম দ্বারা সিএমএইচ-এর মরচুয়ারিতে স্বশরীরে হাজির হয়ে ময়নাতদন্ত সম্পন্ন করি। কর্তব্যরত ডাক্তার ময়নাতদন্ত শেষে অজ্ঞাতনামা মৃতদেহের লাশের ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য একটি প্লাস্টিকের কৌটায় সিলগালা অবস্থায় প্রদান করেন। ওই নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ প্রোফাইল তৈরির জন্য আপনার আদালতের অনুমতির বিশেষ প্রয়োজন। অতএব, অজ্ঞাতনামা মৃতদেহের ময়নাতদন্ত শেষে ডাক্তার কর্তৃক সংগ্রহীত সিলগালাকৃত নমুনা পরীক্ষাপূর্বক ডিএনএ প্রোফাইল তৈরির আদেশনামাসহ ক্ষমতাপত্র প্রদানে সদয় মর্জি হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার তুরাগ থানাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪০ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটজন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রয়েছেন। অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজনের মৃত্যু হয়েছে।

/এনএইচ/এমএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৯ জুলাই ২০২৫, ০০:০০
অজ্ঞাতনামা ৮ মৃতদেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাইলস্টোনে বিমান দুর্ঘটনাড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মাইলস্টোন ট্রাজেডি: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫ দাবি
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু