উত্তরায় বিমান বিধ্বস্ত: সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ২০:১৩আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:১৭

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিশেষভাবে কবরস্থানের একটি অংশ বরাদ্দ করেছিল। তবে এ দুর্ঘটনায় নিহত ৩১ জনের কাউকেই সেখানে দাফন করা হয়নি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে সরেজমিন ঘুরে এমন তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (২২ জুলাই) সরকারিভাবে ওই কবরস্থানের পশ্চিম-দক্ষিণে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ দেওয়া হয়েছিল এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও নিহতদের স্বজন বা পরিবারের কেউ সেখানে আসেননি। এমনটাই জানান কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন বলেন, ‘সরকারের পক্ষ থেকে থেকে আমাদের বলা হয়েছিল জায়গা প্রস্তুত রাখতে। আমরা প্রস্তুত ছিলাম। কবরের জায়গা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এখনও কেউ এসে মরদেহ দাফনের কথা বলেননি।’

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরস্থানের নির্ধারিত জায়গা

এ বিষয়ে কবরস্থানের ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিহতদের দাফনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। জায়গা নির্ধারণ করা হয়েছিল। শ্রমিকও রাখা হয়েছিল, এমনকি জানাজা ও দাফন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা এখানে মরদেহ দাফন করতে আসেনি। আমরা জানি, অনেক পরিবারই হয়তো স্বজনদের নিজ নিজ এলাকায় বা পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা সম্মান করি। তবে কবরস্থান এখনও প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তাদের বেশির ভাগই শিশু ও কিশোর।

/এবি/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ২০:১৩
উত্তরায় বিমান বিধ্বস্ত: সরকার নির্ধারিত কবরস্থানে হয়নি কোনও দাফন
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ