মাইলস্টোন ট্র্যাজেডি: সেদিন হোমওয়ার্ক না নেওয়া সূর্যের বেঁচে ফেরার গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ০০:৫৮আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০০:৫৮

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এই ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ৪০ জন, এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতদের বেশির ভাগই শিশু-কিশোর। 

এমন হৃদয়বিদারক ঘটনার মাঝেও কিছু বেঁচে ফেরার গল্প আলোড়ন তুলছে মানুষের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই এক কিশোরের জীবন রক্ষা পাওয়ার গল্প শেয়ার করেছেন তার মা।

শুক্রবার (২৫ জুলাই) ‘Nayeem Wahra’ নামে এক ফেসবুক ব্যবহারকারীর টাইমলাইনে শেয়ার করা হয় ডা. শারমিন ইসলাম সাথী নামে এক মায়ের একটি আবেগঘন লেখা। তিনি লিখেছেন কীভাবে তার ছেলে সূর্য অল্পের জন্য এই ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরেন।

ডা. সাথী লিখেছেন, ‘আমার ছেলে সূর্যের একটা ভিডিও দেখলাম একটি টিভি চ্যানেলে, যেখানে ওকে স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন। কিন্তু সূর্য কীভাবে বেঁচে গেলো, সেই গল্পটা বলি।’

‘গত রবিবার (২০ জুলাই) স্কুলে না যাওয়ায় সোমবার সূর্য হোমওয়ার্ক না করেই ক্লাসে যায়। এ জন্য তাকে ডিটেনশন ক্লাসে যেতে বলা হয়—যেখানে নিয়মিত পড়ালেখায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় ধরে পড়ানো হয়।’

‘ডিটেনশন ক্লাসে পাঠানোর সময় সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার পাঁচ জন শিক্ষার্থীকে ভবনের একেবারে কর্নারের দিকে থাকা একটি ক্লাসরুমে যেতে বলেন। সূর্যসহ তারা ওই কক্ষের দিকে রওনা দেয়। ঠিক সেই সময় তারা পেছন ফিরে দেখে, সূর্যের নিয়মিত ক্লাসরুমের সামনে ভয়াবহ আগুন জ্বলছে। চোখের সামনে একজন সহপাঠী বের হওয়ার চেষ্টায় মুহূর্তেই আগুনে পুড়ে যায়। আতঙ্কে সূর্যরা দ্রুত কর্নারের নির্ধারিত কক্ষে ঢুকে পড়ে।’

ডা. সাথীর ভাষ্য অনুযায়ী, ‘সেই রুমে আগুন প্রবেশ করতে না পারলেও ভেতরে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ধোঁয়ায় ভরে যাওয়া রুমে শ্বাস নিতে গিয়েই মনে হচ্ছিল শরীরের ভেতর পুড়ে যাচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে শ্বাস নিতে চেষ্টা করছিল তারা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সূর্য রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। তখন বাইরে থাকা কিছু শিক্ষার্থী তাকে হাত ইশারায় ডান দিকে যেতে বলে। সেদিকে তাকিয়ে সূর্য দেখতে পায়, গ্রিল কেটে বের হওয়ার একটি পথ তৈরি হয়েছে।’

‘সূর্য সেই পথ ধরে যাওয়ার আগে বন্ধুদের ডেকে আনে এবং তাদের আগে নামার সুযোগ করে দেয়। এরপর নিজেও নিরাপদে কার্নিশ ধরে নিচে নেমে আসে।’

শেষে, সন্তানের এমন সাহসিকতা ও মানবিক আচরণে গর্বিত হয়ে সূর্যের মা লেখেন— ‘আমি কখনও আমার ছেলেকে বলিনি, এ প্লাস পেতে হবে, ফার্স্ট হতে হবে। আমি শুধু চেয়েছি, আমার ছেলে যেন একজন মানবিক মানুষ হয়। আজ সেটা দেখে আমি সন্তুষ্ট।’

মাইলস্টোনের শিক্ষার্থী সূর্যকে মায়ের এমন আবেগঘন পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পোস্টে নিচে এই মা’র লেখাটি ইতোমধ্যেই অসংখ্য মানুষ অনুপ্রেরণার গল্প হিসেবে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী নাম একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের প্রাইমারি ও মাধ্যমিকের শিক্ষার্থীসহ শিক্ষক, স্টাফ ও অভিভাবকরা হতাহতদের শিকার হন। এ দুর্ঘটনায় আহত অবস্থায় এখন বিভিন্ন হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন রয়েছে। যাদের বেশিরভাগই শিশু।

/এবি/এফআর/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৬ জুলাই ২০২৫, ০০:৫৮
মাইলস্টোন ট্র্যাজেডি: সেদিন হোমওয়ার্ক না নেওয়া সূর্যের বেঁচে ফেরার গল্প
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু