মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ১২:৫১ আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:৫১

রাজধানীর উত্তরার যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে হেল্প ডেস্ক চালু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের পাঁচ নম্বর ভবনে দেখা যায়, হেল্প ডেস্কে নিখোঁজদের পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার আলী’ নামে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আহত হয়েছেন দেড় শতাধিকেরও বেশি, যাদের সিংহভাগই স্কুলের শিশু শিক্ষার্থী। দুর্ঘটনার পর থেকে শিশু ও নারীসহ অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা।

এমন পরিস্থিতিতে নিখোঁজদের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বলেন, ‘সকাল থেকেই আমাদের পাঁচ নম্বর ভবনে একটি বুথ বসানো হয়েছে। সেখানে নিখোঁজদের স্বজনরা এসে তথ্য দিচ্ছেন। এ পর্যন্ত অনেকেই এসেছেন। পরে বিস্তারিতভাবে সব তথ্য প্রকাশ করা হবে।’

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, উৎসুক জনতাকে দূরে থাকার আহ্বান

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। আগের দিনের তুলনায় ভিড় কিছুটা কম হলেও এখনও উৎসুক জনতা বাইরে অবস্থান করছে। তবে নিখোঁজের স্বজনদের ও শিক্ষার্থীদের খোঁজে আসা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। 

প্রধান ফটকের সামনে দায়িত্ব পালনরত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস কে সোলাইমান বলেন, ‘আমরা বারবার অনুরোধ করছি, যেন কেউ অপ্রয়োজনে ভিড় না করেন। তবে যদি কেউ নিখোঁজ স্বজনের খোঁজে আসেন, তাদের আমরা ভেতরে ঢুকতে দিচ্ছি। ভেতরে তথ্য সংগ্রহের জন্য আলাদা বুথ খোলা আছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তথ্য সঠিকভাবে সংগ্রহে সব ধরনের সহযোগিতা করছে স্কুল কর্তৃপক্ষ। ভবিষ্যতে নিখোঁজদের তালিকা ও প্রাপ্ত তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

/এবি/এমকেএইচ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১২:৫১
মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে
সম্পর্কিত
পিরোজপুরে ট্রলারডুবি: বাবার চোখের সামনে প্রাণ গেলো মেয়ের, নিখোঁজ মা
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির