বার্ন ইন্সটিটিউট থেকে বাড়ি ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থী শ্রেয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৫, ২১:৩৫আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২১:৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনা এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, ওই শিশুর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ২৮ জন চিকিৎসাধীন আছেন।  

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এসও/এমকেএইচ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
০২ আগস্ট ২০২৫, ২১:৩৫
বার্ন ইন্সটিটিউট থেকে বাড়ি ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থী শ্রেয়া
সম্পর্কিত
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ