মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যু ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ৫১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৯:০৩আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০:৫১

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইএসপিআরের সঙ্গে সমন্বয় করেই এ তথ্য হালনাগাদ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হালানাগাদ তথ্য বলছে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

তথ্য বলছে, নিহতদের মধ্যে ১৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতালে এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার একদিনেই বিকাল পর্যন্ত দুজন মারা গেছেন। তারা হলেন মাহতাব ও মাহিয়া তাসনিম।

আইএসপিআরের সঙ্গে তথ্যে গরমিল কেন হচ্ছে? এর ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বুধবার জানিয়েছেন, উত্তরা আধুনিক মেডিক্যাল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। আমরা বলেছি ১৫ জন, সিএমএইচে ১৫ জনের মৃতদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে সেখানে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে একটু সময় লাগবে। এছাড়া আইএসপিআরের তথ্যে লুবানা হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে। ওই হাসপাতালের তথ্য সম্পর্কে যোগাযোগ করা হয়েছে। তাদের রেজিস্টারে কোথাও মৃত্যু নেই। কিন্তু তারা মুখে বলছে, দুই জনকে মৃত অবস্থায় তাদের অভিভাবকরা নিয়ে এসেছিলেন। ওই দুই জনের নাম পরে আর কোনও হাসপাতালে আসেনি।

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১৯:০৩
মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যু ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ৫১
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ