উত্তরায় বিমান দুর্ঘটনা

আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় মেডিক্যাল টিম ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৫, ১০:০৯আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:১৬

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে।

রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিমটি। সিঙ্গাপুর থেকে আগত এই দ্বিতীয় মেডিক্যাল টিমে রয়েছেন চৌ উইং কিট চেস্টার (জৌ ইয়ংজি), ওয়েই গুইরু, তান কুই ইউয়েন, ওয়াং জোলিন এবং আইরিন ওয়াং মেই জিন।

বিশেষজ্ঞ এই দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক দলের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তারা প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এর আগে, দুর্ঘটনার পরপরই প্রথম দফায় সিঙ্গাপুর থেকে একটি মেডিক্যাল টিম বাংলাদেশে আসে। 

/এসও/এমএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৫ জুলাই ২০২৫, ১০:০৯
আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় মেডিক্যাল টিম ঢাকায়
সম্পর্কিত
সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা 
সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ