বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৩:১৩আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৩:১৩

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। 

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের সব মসজিদে এ দোয়া-মোনজাত পরিচালনা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রতিষ্ঠানটির হায়দার আলী নামে দোতলা ভবনে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্ফোরণ ঘটে। এসময় ভবনটিতে থাকা প্রাইমারি ও মাধ্যমিকের  শিক্ষার্থীসহ শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলে প্রায় দেড় শতাধিক মানুষ  দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সূত্র: বাসস

/এমকেএইচ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৫ জুলাই ২০২৫, ১৩:১৩
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া
সম্পর্কিত
হালাল সনদ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়, মিললো আইনি ভিত্তি
রাষ্ট্রীয় সম্মানী পাচ্ছেন আড়াই লাখ ধর্মীয় নেতা
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ