হাসপাতাল ছাড়লো মাইলস্টোনের দুই শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৬:৩৫আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৬:৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

শিক্ষার্থী দুজন হলেন— রাফসি আক্তার রাফিয়া এবং আয়ান খান। দুজনেরই বয়স ১২ বছর। তাদের বার্ন ইনজুরি এক শতাংশের মতো ছিল। চিকিৎসকরা জানান, রাফসি ও আয়ানের পোড়া তুলনামূলকভাবে কম ছিল। তাদের জটিলতাও তেমন ছিল না। তাই বিদেশি চিকিৎসকদের পরামর্শে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পরিচালক জানান, এখনও ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে অর্থাৎ এদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এসও/এপিএইচ/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৬ জুলাই ২০২৫, ১৬:৩৫
হাসপাতাল ছাড়লো মাইলস্টোনের দুই শিক্ষার্থী
সম্পর্কিত
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ