বঙ্গবাজারে আগুন: ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১২:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:৫৬

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।’

মঙ্গলবার ভোর ৬টা থেকে আগুন জ্বলছে বঙ্গবাজারে। বেলা ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রবল বাতাস ও পানি সংকটে বিঘ্নিত হচ্ছে আগুন নেভানোর কাজ। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান। যদিও ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে। র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।

/আরটি/আরকে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম