পয়েন্ট-গোল গড় সমান, তবুও কেন ছিটকে গেলো উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ০০:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:৩৩

গ্রুপ এইচ-এর শেষ রাউন্ডের ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারিয়ে দিল ঘানাকে। তাতেও শেষ ষোলোয় যাওয়া হলো না। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপ থেকে বিদায় নিলো উরুগুয়ে। নকআউটে গেলো দক্ষিণ কোরিয়া। তৃতীয় ম্যাচে খেলতে নামার আগে দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে দু’দলেরই পয়েন্ট ছিল ১। কিন্তু গোল পার্থক্যে তৃতীয় স্থানে ছিল দক্ষিণ কোরিয়া। পর্তুগালকে হারানোর পরে দক্ষিণ কোরিয়ার চার পয়েন্ট হয়। উরুগুয়েরও হয় চার পয়েন্ট। গোল পার্থক্যও সমান হয়ে যায়।

তারপরও ছিটকে যেতে হয় উরুগুয়েকে। কিন্তু কেন?

এর কারণ ফিফা বিশ্বকাপের নিয়ম। সেখানে স্পষ্ট বলা হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচে দুটি দল সমান পয়েন্টে শেষ করলে পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে প্রথমে গোল পার্থক্য বিচার করা হবে। সেটি সমান থাকলে দেখা হবে কোন দল বেশি গোল করেছে।

এই দ্বিতীয় নিয়মটিতেই উরুগুয়েকে টেক্কা দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা গ্রুপ পর্বে দিয়েছে চারটি গোল। খেয়েছেও চারটি। অন্য দিকে উরুগুয়েও দুটি গোল দিয়ে হজম করেছে সমসংখ্যক গোল। অর্থাৎ উরুগুয়ের থেকে দুটি গোল বেশি দেওয়ার সুবাদে শেষ ষোলোয় গিয়েছে দক্ষিণ কোরিয়া।

 

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি