পোল্যান্ডের সামনে আজ সতর্ক ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১১:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৩

গা ছাড়া ভাব দেখালে অবস্থা কেমন হতে পারে সেটি বাস্তবেই দেখেছে ফ্রান্স। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ডেনমার্কের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তিউনিসিয়ার কাছে অঘটনের শিকার হয়েছে শুধু রিজার্ভ বেঞ্চে আস্থা রেখে। আজ রবিবার শেষ ষোলোয় ভীষণ সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ পোল্যান্ড।

অবশ্য তিউনিসিয়ার কাছে পরাজয় দেখলেও নকআউটের আগে মূল বেঞ্চের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফুরফুরে খেলোয়াড়রাই শক্তি বলে বিবেচিত হতে পারে ফরাসিদের। তবে শেষ ম্যাচের অভিজ্ঞতা থেকে ফরাসিদের ফরোয়ার্ড কিংসলে কোম্যান জানালেন তারা ভীষণ সতর্ক, ‘বিশ্বকাপ বলে কথা। যে কোনও কিছু হতে পারে। ফেভারিট হলেই সব কিছু হয়ে যায় না।’  

অনেক সময় আঁটোসাটো রক্ষণের সামনে ভীষণ ভুগতে দেখা গেছে ফ্রান্সকে। প্রতিপক্ষ পোল্যান্ডও ঠিক তেমন। আর্জেন্টিনার বিপক্ষেও ছিল তার নমুনা। তবে দিদিয়ের দেশমের কাছে সেই রক্ষণ ভাঙার অস্ত্র মজুদ আছে।

পোলিশ কোচ চেসলো মিচনিউইচ আবার অতি মাত্রার রক্ষণাত্মক খেলার পক্ষে যুক্তি দেখিয়েছেন। তার কথা এই ডিফেন্সিভ হওয়ার কারণেই পোল্যান্ড এখন শেষ ষোলোয়, ‘আমরা গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন দেখছিলাম। যেকারণে আমাদের পক্ষে যা কিছু সম্ভব ছিল করেছি। এখন অবশ্য পরিকল্পনায় বদল আনা হবে।’      

এই ম্যাচে আবার রেকর্ডও হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবোপ্পেকে। ফরাসি তারকা ২৩ বছর বয়সেই থিয়েরি অঁরির সাত গোলের রেকর্ড ছুঁয়েছেন। তরুণ তারকা আরেকটি গোল করলে অঁরিকে পেছনে ফেলবেন। তখন আবার মেসি-রোনালদোদেরও স্পর্শ করবেন তিনি।

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান