উপকূলের দিকে এগিয়ে আসছে ‘মোখা’, বাতাসের গতি ১৯০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৭:১১ আপডেট : ১৩ মে ২০২৩, ১৮:১০

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও এগিয়ে আসছে উপকূলের দিকে। ঝড়টি এখন (শনিবার দুপুরে) উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন বেড়ে ঘণ্টায় ১৯০ কিলোমিটার। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ১৪ মে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার ও মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে। আজ ১৩ মে রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

/এসএনএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১২:০১
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত