লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ১০:২৭আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:২৭

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আরোপ করা দুই মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে লেবাননে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে ভ্রমণের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিবন্ধন করতে হবে আমিরাতি নাগরিকদের।

গত ৩০ এপ্রিল নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশ ছেড়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল।

তবে ইরান ও ইরাকে ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
৩০ জুন ২০২৬, ১০:২৭
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ