যেকোনও আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১০:২৭আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:৪৯

যুক্তরাষ্ট্রের যেকোনও আগ্রাসন বা বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, আগের যুদ্ধগুলোর তুলনায় এবার যুক্তরাষ্ট্রের ওপর আরও বড় মূল্য চাপিয়ে দেওয়া হবে। এ জন্য সশস্ত্র বাহিনী, ইরানের জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও জোরদারের অঙ্গীকারও করেন তিনি।

আবদুল্লাহি বলেন, সামরিক সংঘাতে ধারাবাহিক পরাজয়ের পর শত্রু এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টি করে স্বস্তি খুঁজছে।

তিনি আরও বলেন, দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম- সমগ্র ইরানের গর্বিত ও সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি হলো আমাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
১৯ জুলাই ২০২৬, ১০:২৭
যেকোনও আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
সম্পর্কিত
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সর্বশেষ খবর
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার