বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২২:০৫আপডেট : ০১ জুন ২০২৩, ২২:২৬

প্রস্তাবিত বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী, লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট বলে অভিহিত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।

প্রতিক্রিয়ায় দলের নেতারা বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের অসহনীয় লাগামহীন ঊর্ধ্বগতি ও যন্ত্রণাদায়ক লোডশেডিংয়ের প্রেক্ষিতে বাজেটের প্রতি জন-মানুষের কোনও আগ্রহ নেই। এবারের বাজেট বরাবরের মতোই গতানুগতিক, উচ্চাভিলাষী ও লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট।’

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২ জুন বিকাল ৪টায় বিজয়নগরস্থ দলীয় কার্যালয় চত্বরে  প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে এবি পার্টি।

তারা বলেন, ‘সরকারের ভিতরে গড়ে ওঠা সিন্ডিকেটের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে, বাজারে গিয়ে সাধারণ মানুষের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা; বাজেটে এসব নিয়ে কোনও নির্দেশনা নাই। ডিজেল ও অকটেনের দাম কমানোর সুযোগ থাকলেও তার কোনও ইঙ্গিত বাজেটে নেই।’

‘বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার কোনও সুনির্দিষ্ট প্রস্তাব নেই। লোডশেডিং বন্ধের বা বিদ্যুৎ চুরি বন্ধের কোনও পরিকল্পনার কথা নেই।’ বলে উল্লেখ করা হয় প্রতিক্রিয়ায়।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের