খুলনায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ড

খুলনা প্রতিনিধি
১২ মে ২০২৩, ১৩:৩৩ আপডেট : ১৪ মে ২০২৩, ১৬:২৯

খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই খুলনার রূপসা, কয়রা ও বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ এবং শরণখোলাসহ সুন্দরবন সংলগ্ন এলাকায় সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্টগার্ড স্টেশনে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে পশ্চিম জোনের কর্মকর্তা ও নাবিকদের নিয়োজিত করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। 

তিনি আরও জানান, মোখার আঘাত পূর্ববর্তী এবং পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য কোস্টগার্ড পশ্চিম জোন প্রস্তুত রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে যেকোনো বিষয়ে এই (০১৭৬৯৪৪৪৯৯৯) নম্বরে যোগাযোগ করা যাবে।

/এসএন/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১২:০১
সম্পর্কিত
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক