উপজেলা নির্বাচন

তৃণমূলের আরও ৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৭:১৫আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:১৭

চলমান উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করায় তৃণমূলের আরও ৪ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৪ মে) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত চার জন হলেন— মো. সোহেল রানা মল্লিক যুগ্ম আহ্বায়ক, সাটুরিয়া উপজেলা যুবদল; মুন্নি আক্তার সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল ও সহ-সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা মহিলা দল; মো. ইকবাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপি, খুলনা জেলা; সুমি আক্তার প্রচার সম্পাদক, সাপাহার থানা মহিলা দল, নওগাঁ; সখিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল।  এ নিয়ে দ্বিতীয় ধাপে মোট ৬৯ জন নেতাকে বহিষ্কার করলো বিএনপি।

স্থানীয় সরকারের নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল থেকে বিএনপিতে বহিষ্কারের পালা অব্যাহত রয়েছে। ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত ছিল এটি।

৭ এপ্রিল রিজভীর সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে আরও ৩ জনকে বহিষ্কারের কথা জানানো হয়। ৩০ এপ্রিল দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ৪ জনকে বের করে দেওয়ার তথ্য জানানো হয়।

প্রথম পর্বে ৮০ জনকে বহিষ্কার করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে অন্তত ১৪৯ জনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

আরও পড়ুন:

আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি

তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী