পুতিন যুদ্ধের পথ বেছে নিয়েছেন: বাইডেন

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে গ্যাসের দাম দ্রুত বৃদ্ধি পাবে। এমন উদ্বেগের মধ্যে জো বাইডেন বলেছেন, মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোকে এই মুহূর্তটির সুযোগ নেওয়া উচিত হবে না।

জো বাইডেন বলেন, তিনি প্রয়োজনে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে অতিরিক্ত ব্যারেল তেল ছেড়ে দেবেন। তার প্রশাসন জ্বালানি শিল্পের বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে থাকে।

তিনি বলেন, ‘আমেরিকার জনগণ গ্যাস পাম্পে যে ব্যথা অনুভব করছে সেটি প্রশমনের জন্য আমি আমার পক্ষে সম্ভব সবকিছু করবো। তবে এই আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া যায় না।’

জো বাইডেন বলেন, ইউক্রেনে হামলার জন্য ভ্লাদিমির পুতিন এককভাবে দায়ী। ফলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি