রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে ‘প্রয়োজনীয় অস্ত্র’ দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ২২:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:৫৮

রাশিয়ার আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে ‘প্রয়োজনীয় অস্ত্র’ দেবে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন যখন পশ্চিমাদের কাছ থেকে আরও অস্ত্র চাইছে তখন যুক্তরাষ্ট্র একথা জানালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জ্যাক সালিভান জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনে আরও বেশি অস্ত্র সরবরাহ করবে। যাতে করে রাশিয়া দেশটির আরও ভূখণ্ড দখল এবং বেসামরিকদের ওপর হামলা চালাতে না পারে। বেসামরিকদের ওপর রুশ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

এবিসি নিউজ-এর ‘দিজ উইক’ অনুষ্ঠানে সালিভান বলেন, ইউক্রেনের প্রয়োজনীয় অস্ত্র আমরা দিতে যাচ্ছি। রাশিয়া যাতে আরও বেশি শহর ও নগর দখল করে এমন অপরাধ করতে না পারে।

ইউক্রেন ও পশ্চিমাদের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে পরে সালিভান আরও বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্র পাঠানোর জন্য দিন-রাত কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরবরাহের বিষয়টি আয়োজন ও সমন্বয় করছে।

তিনি বলেন, প্রতিদিনই অস্ত্র পৌঁছাচ্ছে। আজকেও পৌঁছেছে।

গত সপ্তাহে হোয়াইট হাউজ জানায়, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর ইউক্রেনে ১৭০ কোটি ডলারের সামরিক সহযোগিতা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে, প্রতিরক্ষামূলক বিমান-বিধ্বংসী স্টিনজার ও ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে গোলাবারুদ ও বডি আর্মর। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের কাছে ভারি অস্ত্র ও সরঞ্জাম চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয়দের বড় ধরনের লড়াই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’-এ প্রচারিতব্য এক সাক্ষাৎকারের প্রকাশিত সংক্ষিপ্তসারে জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন তাদের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইউক্রেন রুশ আক্রমণ ঠেকাতে পারবে কিনা তা নির্ভর করছে কত দ্রুত যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে তার ওপর। সত্যি কথা হলো, এর ওপর নির্ভর করছে আমাদের টিকে থাকা।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান