যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ১৮:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩৩

ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। শুক্রবার (২১ অক্টোবর) ফোনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দুই প্রতিরক্ষামন্ত্রীর এই ফোনালাপকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিরল আলাপ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফোনালাপের বিস্তারিত জানা যায়নি। তবে উভয় পক্ষের তরফে এটা নিশ্চিত করা হয়েছে যে, ইউক্রেন ইস্যুতেই দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন পরিস্থিতিসহ আন্তর্জাতিক নিরাপত্তার প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র বলেছেন, আলোচনায় ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে ওয়াশিংটন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ফোনালাপ। এর আগে গত মে মাসের আলাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন লয়েড অস্টিন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, পুতিন ভেবেছিলেন ইউক্রেনে বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে দেশটির জনগণের মনোবল ভেঙ্গে দেবেন। কিন্তু বাস্তবে হিতে বিপরীত হয়েছে। পুতিন ইউক্রেনীয়দের সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘হামলার লক্ষ্যই হচ্ছে ইউক্রেনের জনগণকে কষ্ট দেওয়া। মস্কো ধারাবাহিক হামলা চালিয়ে ইউক্রেনজুড়ে আলো নিভিয়ে দিতে পারে, কিন্তু তারা ইউক্রেনীয়দের চেতনাকে ধূলিস্মাৎ করে দিতে পারবে না।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম