যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২০:৫০

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দফতরের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার দাবি, দেশটির সামরিক বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এইচএআরএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল গুলি করে ভূপাতিত করেছে।

বেলগোরোডের গভর্নর জানিয়েছেন, রবিবার সকালে অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে ২০টির মতো ড্রোন নিয়ে হামলে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ হামলার কথা জানিয়েছে। বলা হয়েছে, ‘শত্রুরা রাজধানী আক্রমণ করছে।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইউক্রেনের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভসহ দেশটির অন্যান্য শহরগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম