খেরসনে যুদ্ধাপরাধের তদন্তে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ১৯:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৯:৩৫

রুশ দখলদারিত্বে থাকাকালে খেরসনে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় পুলিশের তরফে আট মাসের দখলদারিত্বের সময়ে রুশ বাহিনীর সহযোগী হিসেবে ভূমিকা পালন করা ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

৯ নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এটি। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে এই শহরটির অবস্থান।

রুশ বাহিনী শহরটি ছেড়ে যাওয়ার পর ইতোমধ্যেই ইউক্রেনীয় সেনারা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ফের মাঠে নেমেছে পুলিশ সদস্যরাও।

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছেন, প্রায় ২০০ জন কর্মকর্তা শহরে কাজ করছেন। বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ নথিভুক্ত করতে কাজ করছে পুলিশ সদস্যরা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান