নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নোচে সমান ভোট পেলেন হ্যারিস ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৪আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৭

নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নোচ শহরে মধ্যরাতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম সরাসরি ভোটে সমান ভোট পেয়েছেন কামলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে শহরটির মোট ছয়জন নিবন্ধিত ভোটার নিজেদের ভোট প্রদান করেন। প্রথম সরাসরি ভোট এই কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে। অন্যত্র এখনও ভোট শুরু হয়নি।

ডিক্সভিল নোচের ঐতিহ্য অনুযায়ী, মধ্যরাত ১২টায় ভোট কেন্দ্র খোলা হয় এবং মাত্র সাত মিনিটের মধ্যেই ভোট শেষ হয়। এতে হ্যারিস ও ট্রাম্প উভয়েই তিনটি করে ভোট পেয়েছেন।

প্রথা অনুযায়ী, ভোটাররা কাঠের বাক্সে নিজেদের ভোট প্রদান করেন এবং কয়েক মিনিটের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়।

ছবি: রয়টার্স

উল্লেখ্য, ২০২০ সালের সাধারণ নির্বাচনে এই শহরের পাঁচটি ভোটই জো বাইডেন পেয়েছিলেন। এছাড়া, নিউ হ্যাম্পশায়ারের ২০২৪ সালের রিপাবলিকান প্রাইমারিতে সাবেক জাতিসংঘ রাষ্ট্রদূত নিকি হ্যালি সবগুলো ভোট পেলেও ট্রাম্প একটি ভোটও পাননি।

সূত্র: এনবিসি নিউজ

/এএ/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী