মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের চেয়ে স্বতন্ত্র ভোটারের সংখ্যা বেশি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৩:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৩৬

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের তুলনায় স্বতন্ত্র ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। এবার তাদের মধ্যে রিপাবলিকানদের সমর্থন জানানোর প্রবণতা বেড়েছে। এডিসন রিসার্চের বুথ ফেরত জরিপে এই তথ্য ওঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০০৪ সালে বুথ ফেরত জরিপ শুরু করে এডিসন। এর পর এই প্রথম তাদের জরিপে, সামগ্রিক ভোটে স্বতন্ত্র ভোটারের উপস্থিতি দেশটি প্রধান দুই রাজনৈতিক দলের একটির সমান এবং অপরটির চেয়ে অনেক বেশি থাকতে দেখা গেছে।

এডিসনের বুথ ফেরত জরিপের সর্বশেষ আপডেটে স্বতন্ত্র ভোটারদের অংশগ্রহণ ৩৪ শতাংশ রেকর্ড করা হয়েছে, যেখানে রিপাবলিকান ভোটার ছিল ৩৪ ও ডেমোক্র্যাট ৩২ শতাংশ।

২০২০ সালের তুলনায় এবার স্বতন্ত্র ভোটারদের সংখ্যা ৮ শতাংশ বেড়েছে। তখন এই সংখ্যা ছিল মোট ভোটারের ২৬ শতাংশ। তখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের তুলনায় বিশাল ব্যবধান নিয়ে তৃতীয় অবস্থানে ছিল তারা।

২০২০ সালে ডেমোক্র্যাটদের পক্ষে অধিকাংশ স্বতন্ত্র ভোটারদের সমর্থন ছিল। তবে এবার রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছেন তারা।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী