ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণ: ইউক্রেনকে দোষারোপ পুতিনের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ০৫:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৫:৪৪

ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করে পুতিন এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিপ্রায় ছিল ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর। খবর: বিবিসি'র।

রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে বৈঠকে পুতিন এ মন্তব্য করেন। ‘এর রচয়িতা, বাস্তবায়নকারী ও সুবিধাভোগীরা ইউক্রেনের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট’, বলেন পুতিন। এসময় বাস্ট্রিকিন তার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করছিলেন।

বাস্ট্রিকিন বলেন, রাশিয়ার নাগরিক এবং কিছু বিদেশি রাষ্ট্র এ হামলায় ইউক্রেনকে সহায়তা করেছে।

রুশ কর্মকর্তারা বলছেন, লরি বিস্ফোরণের ওই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় নিহতরা কাছাকাছি একটি গাড়িতে ছিলেন।

ইউক্রেনের কর্মকর্তারা হামলায় সংশ্লিষ্টতা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক পুতিনের অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়া দ্বীপের একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুটিতে গত শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এসময় সেতুর রেলপথ ধরে তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় আগুন ধরে যায়।

আরও পড়ুন:

/এমএস/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম