ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে উসকানি বন্ধের আহ্বান লুলার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ০০:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০৫

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে উসকানি বন্ধ করে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। শনিবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

তিন দিনের চীন সফর শেষে ফেরার আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। লুলা বলেন, ‘যুদ্ধে উসকানি দেওয়া বন্ধ করে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের উচিত শান্তি আলোচনা শুরু করা।’

তিন দিনের বেইজিং সফরে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন লুলা। ব্রাজিলের শীর্ষ ব্যবসায়িক সহযোগী চীন।

যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট শি'র সঙ্গে আলোচনার বিস্তারিত কিছু জানাননি লুলা। তিনি বলেন, ‘পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে ধৈর্য্যের প্রয়োজন।’

এর আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষৎ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন তিনি।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান

/এটি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের