রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভসহ সব পক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছে চীন। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং-এর কাছে জানতে চাওয়া হয়েছিল, চীনের সঙ্গে আলোচনাকে স্বাগত জানানোর বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্য প্রসঙ্গে। জবাবে তিনি বলেছেন, কিয়েভসহ সংঘাতে জড়িত সবপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগ্রহের বিষয়ে জেলেনস্কির মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছেন, ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান অবিচলিত এবং খুব স্পষ্ট।

মাও বলেন, এই অবস্থানে মূলে রয়েছে শান্তির আহ্বান এবং সংকটের সমাধানের জন্য সংলাপ ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ।

শুক্রবার জেলেনস্কি বলেছিলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে বৈঠক কবে হতে পারে তা সম্পর্কে কিছু বলেননি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের