আমেরিকানদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২৪ অথবা ৪৮ ঘণ্টার মধ্যেই আমেরিকানদের ইউক্রেন ত্যাগ করা উচিত। রুশ বাহিনী ইউক্রেনের চারপাশ ঘিরে ফেলছে, এমন পরিস্থিতিতে এই নির্দেশনা এলো।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে দেখা গেছে ইউক্রেনে অভিযানের জন্য সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি সব ব্যবস্থা নিয়ে ফেলেছে মস্কো।

আর, শীতকালীন বেইজিং অলিম্পিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে বোমা হামলা শুরু করতে পারে কিয়েভ। আমেরিকানদের দেশ ত্যাগ করতে যেকোনও প্রয়োজনে কিয়েভের মার্কিন দূতবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সালিভান জোর দিয়ে আরও বলেন, ঝুঁকি এখন খুব বেশি। সুতরাং এখনই ইউক্রেন থেকে চলে যাওয়ার সময়।

পশ্চিমা গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউক্রেনের আশপাশে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম