ইউক্রেনে ‘যেকোনও সময়’ রুশ অভিযান, সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ‘যেকোনও সময়’ আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। বিমান থেকে বোমা হামলার মধ্যে দিয়ে এই ধ্বংসজ্ঞ অভিযান শুরু হতে পারে। এতে বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে পড়বে। তবে অভিযোগ নাকচ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পশ্চিমাদেশগুলো গুজব ছড়াচ্ছে।

ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সবশেষ অবস্থান কি, এ নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আসেন জ্যাক সালিভান। তিনি বলেন, আমরা স্পষ্ট ভবিষ্যতদ্বাণী করতে পারি না, কী ঘটতে যাচ্ছে আমরা ঠিকটা জানি না। কিন্তু যা দেখা যাচ্ছে ঝুঁকি যথেষ্ট।

তিনি যোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা নেই। সামরিক অভিযানের জন্য ক্রেমলিন শুধু একটি অজুহাত খুঁজছে। বিমান থেকে ব্যাপক বোমা হামলার মধ্যে দিয়ে তারা এই অভিযান শুরু করতে পারে।

সালভিনের ব্যক্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থোনি ব্লিঙ্কেন বলেন, সীমান্ত রুশ সেনা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক লক্ষণ। বেশিরভাগ পশ্চিমাদেশগুলোই আশঙ্কা করছে রুশ হামলার আর বেশি দেরি নেই। সীমান্তে দেড় লক্ষাধিক সেনার তৎপরতাই তা বলে দিচ্ছে।

এরইমধ্যে চারটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার তাগিদ দিয়েছে। যুক্তরাজ্য সরকার বলেছে, তাদের যে নাগরিকরা ইউক্রেনে আছেন তারা যেন বাণিজ্যিক এয়ারলাইনসের চলাচল থাকতে থাকতেই দেশটি ছেড়ে আসেন।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম