রুশ হামলার আশঙ্কা, ইউক্রেন দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৮

রাশিয়ার আসন্ন আক্রমণের আশঙ্কায় ইউক্রেনে কিয়েভ মার্কিন দূতাবাস সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে যে, মস্কো ইউক্রেনে হামলার জন্য প্রস্তুত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের আগেই শনিবার দূতাবাসের আমেরিকান কর্মীদের চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র দফতর।

দূতাবাসে প্রায় দুইশ মার্কিনি রয়েছে। এর মধ্যে অল্প সংখ্যক কর্মকর্তা কিয়েভের মার্কিন দূতাবাসে থাকতে পারেন। বেশির ভাগকেই পশ্চিম ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছাকাছি স্থানান্তরিত করা হবে। যাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি বজায় থাকে।

মার্কিন পররাষ্ট্র দফতর এর আগে দূতাবাসের কর্মরত পরিবাররের সদস্যদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়। ইউক্রেনকে ঘিরে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে যেকোনও সময় যুদ্ধ লাগতে পারে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম