ইউক্রেন ইস্যুতে গুজব ছড়াচ্ছে পশ্চিমারা: রাশিয়া

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৭

রাশিয়া ইউক্রেনে বড় ধরনের অভিযান চালাতে পারে, পশ্চিমা দেশগুলো মিডিয়াতে এমন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে মস্কো। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমারা নিজেদের আক্রমণাত্মক পদক্ষেপের বিষয়টি অন্যদিকে সরিয়ে রাখতেই বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেন, ইউক্রেনে ‘যেকোনও সময়’ আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। বিমান থেকে বোমা হামলার মধ্যে দিয়ে এই ধ্বংসজ্ঞ অভিযান শুরু হতে পারে। এতে বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে পড়বে। এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পশ্চিমাদেশগুলো অহেতুক গুজব রটাচ্ছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপের আগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুললো রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালের শেষ থেকে এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো বৈশ্বিক গণমাধ্যমে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করছে। এর মাধ্যমে তারা বিশ্ববাসীকে বুঝাতে চায় যে, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ অপ্রত্যাশিত।

সূত্র: সিএনএন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম