রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের ঢাল ইউক্রেন: প্রেসিডেন্ট জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৭

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের ঢাল হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউরোপের ঢাল। আট বছর ধরে দেশটি ঢাল হয়ে আছে। ফলে কিয়েভ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো সমর্থন পাওয়ার অধিকার রাখে।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের দুইটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে রুশপন্থী বিদ্রোহীরা। সেখানে নিজস্ব শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এই বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক বাসিন্দাদের রাশিয়ায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঘোষণা দিয়েছে সেনাসমাবেশের। এমন পরিস্থিতিতেই শনিবার মিউনিখ সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কিয়েভের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলেনস্কি।

এদিকে ডনবাস থেকে আসা শরণার্থীদের আশ্রয়, খাবার ও নগদ ১০ হাজার রুবল (রুশ মুদ্রা) করে দিতে রুশ কর্মকর্তাদের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বঘোষিত ডনেটস্ক পিপল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। তবে রাশিয়া এবং নিজ দেশের রুশপন্থী বিদ্রোহীদের উসকানিতে পা না দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেছেন, উসকানির জবাব দেওয়ার বদলে কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দেশ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম