নাগরিকদের অস্ত্র হাতে লড়াইয়ের ডাক দিলেন জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৬

ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীকে ঠেকানোর লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, যারা দেশকে রক্ষায় অস্ত্র চাইবেন তাদের তা দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার স্থল, আকাশ ও নৌপথে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কোনও দেশের বিরুদ্ধে আরেকটি দেশের সবচেয়ে বড় হামলা ও সংঘাত এটি।

জেলেনস্কি রুশ নাগরিকদের এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে মধ্যরাতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘তারা (রাশিয়া) যদি হামলা করে, যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন দখল করতে চায়, তাহলে আমরাই আমাদের রক্ষা করবো।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘হামলা চালালে আমাদের মুখই দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি