প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৮

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার গত সাত বছরের মধ্যে প্রথমবার প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তি বাতিল করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ৯৮ ডলার হয়েছিল।

বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৮.২৪ বা ৮.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে গ্রিনিচ মান সময় ১০৪৫ মিনিটে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৫.০৮ ডলার।

রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার সময় পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একই সঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে।

এই সংঘাতের খবরে বিভিন্ন শেয়ার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের সব বড় বড় স্টক মার্কেটে দিনের শুরুতেই দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়।

অন্যদিকে মার্কিন ডলার, সুইস ফ্রাঁ ও স্বর্ণের দাম বেড়ে গেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম