কিয়েভের উত্তরে ঢুকে পড়েছে রুশ বাহিনী, ওডেসায় নিহত ১৮

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের উত্তরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার সরকারি সেনাদের অবস্থানে গ্র্যাড ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের সীমান্ত রক্ষী সংস্থার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। এছাড়া ওডেসা অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় ১৮ জন নিহতের কথা জানা গেছে।

কিয়েভ থেকে এএফপি’র এক প্রতিনিধি জানান, শহর অভিমুখে কম উচ্চতায় একাধিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। স্থানীয় একটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে বলে শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসাতে সামরিক ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এক বিবৃতিতে ওডেসা আঞ্চলিক প্রশাসন জানায়, ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী। এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপে অনুসন্ধান করছি।

ইউক্রেনের মলডোবা সীমান্তের কাছাকাছি ওডেসার ১০০ কিলোমিটার উত্তরে এই সামরিক ঘাঁটি অবস্থিত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর প্রথম দিনের হামলাতে এই হতাহতের ঘটনা ঘটলো। পূর্ব ইউরোপে ন্যাটো জোটের উপস্থিতি নিয়ে পশ্চিমাদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক টানাপড়েনের পর এই আক্রমণের নির্দেশ দেন পুতিন।

ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবরগুলোর মধ্যে এটিই দিনের সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তাদের পাওয়া তথ্য অনুসারে রুশ হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা পঞ্চাশ জনের মতো। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক রয়েছেন।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের