ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া: পুতিন

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৫

ইউক্রেনে বৃহস্পতিবার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার এরইমধ্যে কিয়েভের দ্বারপ্রান্তে পৌঁছেছে রুশ সেনারা। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় তার দেশ। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক ফোনালাপে এমন দাবি করেন তিনি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।

ইউক্রেনকে জোটনিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া; ক্রেমলিনের এমন ঘোষণার পরই শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো।

চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালাতে ইচ্ছুক।

ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, তার দেশ আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সমস্যার সমাধান দেখতে চায়।

এদিকে পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার কথা বললেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলেই কেবল আলোচনা সম্ভব।

সের্গেই ল্যাভরভ বলেন, নব্য নাৎসিরা ইউক্রেন শাসন করুক সেটি চায় না রাশিয়া। মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের