ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন। প্রতিবেশী দেশটির ওপর রুশ আক্রমণের দ্বিতীয় দিনে শুক্রবার তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত রুশ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, আমি আরও একবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি: নিজেদের সন্তান, স্ত্রী ও বয়স্কদের মানবঢাল হিসেবে নব্য নাৎসি ও ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাতে ব্যবহৃত হওয়ার অনুমতি দেবেন না।

পুতিন বলেন, নিজেদের হাতে ক্ষমতা নেন। এতে একটি সমঝোতায় পৌঁছা সহজ হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেনে আক্রমণে রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা সাহসিকতা, পেশাদার ও বীরোচিতভাবে কাজ করছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পুতিনও দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় তার দেশ।

ইউক্রেনকে জোটনিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া; ক্রেমলিনের এমন ঘোষণার পরই শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের