মার্কিন প্রস্তাবে কিয়েভ ছাড়তে রাজি না জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩

ইউক্রেনে এখন সর্বাত্মক যুদ্ধ। পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী কিয়েভে দখলের আগেই জেলেনস্কিকে ইউক্রেন ছাড়তে সহায়তার একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যমগুলো এমনটাই জানাচ্ছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধ এখানে। আমার গোলাবারুদ দরকার, কোথাও চলে যাওয়া নয়। আলোচনা সম্পর্কে সরাসরি অবহিত এক ঊর্ধ্বতন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সরকার প্রেসিডেন্ট জেলেনস্কিকে সাহায্য করতে প্রস্তুত।

রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে জেলনস্কির দেশ ইউক্রেন। তার বাহিনী নিয়েই লড়ছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছেন তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে তিনি লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি বলেন, আপনি (পুতিন) যখন আমাদের আক্রমণ করবেন তখন আমাদের মুখ দেখবেন। আমাদের পিঠ নয়।

রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কিয়েভের আশপাশে তুমুল লড়াই চলছে। বহু ইউক্রেনীয় যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়িতে থেকে পেট্রোল বোমা বানানোর প্রস্তুতি নিতে বলেছে। একটি জেলায় যুদ্ধ করতে আগ্রহীদের অস্ত্র দেওয়া হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সব নাগরিককে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক