কিয়েভ পৌঁছার আগেই ধ্বংস ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪

রাজধানী কিয়েভ অভিমুখে থাকা ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। কিয়েভ থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে থাকা ইউনিটটি আগের রাতে ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের একটি সামরিক বহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়।

ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহতের ইউনিটটির ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদক। তার ধারণা একই ধরণের ইউনিট গত মাসে ডনবাস অঞ্চলে মোতায়েন করে কিয়েভ।

ইউক্রেনের ধ্বংস হওয়া ওই ইউনিটটি অনেকটা রাশিয়ার তৈরি বিইউকে ক্ষেপণাস্ত্র ইউনিটের মতো। মধ্য পাল্লার এই ইউনিট প্লেন, ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা প্রতিহত করতে সক্ষম।

ধারণা করা হচ্ছে ইউক্রেনের ওই সামরিক বহরটি রাজধানীর প্রতিরক্ষা জোরালো করতে কিয়েভের দিকে রওনা দেয়।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী