হামলা থামান: রাশিয়াকে তুরস্ক

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯

ইউক্রেনে হামলা থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই আহ্বান জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি হামলা বন্ধের আহ্বান জানান।

এদিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় তুরস্কের প্রস্তাবেরও পুনরাবৃত্তি করেন মেভলুত কাভুসোগলু। তিনি বলেন, তার দেশ রাশিয়ান এবং ইউক্রেনীয় নেতাদের আতিথেয়তা দিতে প্রস্তুত রয়েছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথম দিনই উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। ফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফোনালাপে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করেছে। এই অভিযানকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করে আঙ্কারা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আঞ্চলিক শান্তির ওপর বড় ধরনের আঘাত। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইউক্রেনের জেলেনস্কির সরকারের তুরস্কের সমর্থন রয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম