ইউক্রেন সীমান্তে আগুন ছোড়ার অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী অত্যাধুনিক টিওএস-১ ভারী অগ্নি-বর্ষক (ফ্লেমথ্রোয়ার) মোতায়েন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার ভেতর থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্তের কাছে থার্মোবারিক রকেট লঞ্চার মোতায়েন করা হয়েছে। এই অস্ত্র মানবদেহকে বাষ্পীভূত করতে সক্ষম বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ভিডিও ফুটেজটি টুইটারে প্রকাশ করেছে সিএনএন প্রতিনিধি ফ্রেডেরিক প্লেইটজেন। এতে টিওএস ফ্লেমথ্রোয়ার দেখা গেছে। যা টি-৭২ ট্যাংকের চ্যাসিসে বসানে থারমোবারিক রকেট থেকে এটি ছোড়া যায়।

প্লেইটজেন জানান, এই ভিডিও ধারণ করা হয়েছে বেলগোরোদ এলাকার দক্ষিণে। যা ইউক্রেনের খারকিভ থেকে মাত্র ৪৫ মাইল দূরে।

গার্ডিয়ান জানায়, সোভিয়েত আমলে আফিগানিস্তানে প্রথম ব্যবহার করা হয়েছিল টিওএস-১। এছাড়া চেচনিয়া ও সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও এই অস্ত্র মোতায়েন করা হয়েছিল। এটি দুই ধরনের ওয়ারহেড ছুড়তে পারে – অগ্নিসযোগকারী ও ফুয়েল-এয়ার এক্সপ্লোসিভস। দ্বিতীয়টিকে বলা হয়েছে ভ্যাকিউম বা থারমোবারিক রকেট। উচ্চ তাপমাত্রার বিস্ফোরণের জন্য এটি আশেপাশের বায়ু থেকে অক্সিজেন ব্যবহার করে। 

পরিখা দ্বারা সুরক্ষিত মানুষের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবস্থা খুব কার্যকর। টিওএস-১এ ভবন, দুর্গ ও বাংকার খালি করার কাজে ব্যবহার করা হয় বলে জানিয়েছে মিলিটারি-টুডে ডট কম।

প্রচলিত বিস্ফোরকের চেয়ে এগুলোকে আরও বেশি ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয়। আই নিউজের মতে, থারমোবারিক অস্ত্র মানবদেহকে বাষ্পীভূত এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বংস করতে পারে।

হাফিংটন পোস্ট জানিয়েছে, পশ্চিমা কর্মকর্তারা শুক্রবার প্রথম আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেন দখলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়ত থারমোবারিক বোমা ব্যবহার করতে পারেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে