ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহীদের সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪

ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহী ব্রিটিশ নাগরিকদের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রবিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লিজ ট্রাস বলেন, ব্রিটিশ নাগরিকদের কেউ ব্যক্তিগতভাবে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে যেতে চাইলে সরকার তাদের সহায়তা দেবে।

এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পুরো দুনিয়ার মানুষের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বেসামরিক মানুষকে হত্যা করছে রুশ বাহিনী। তবে নিজেদের রক্ষায় ইউক্রেনের মানুষ যে সাহস দেখিয়েছে সেটি প্রশংসার দাবিদার।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমিকে রক্ষা এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ এবং এর মূল্যবোধকে রক্ষার সাহস দেখিয়েছে। এটি কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নয়, এটি ইউরোপ, ইউরোপীয় কাঠামো, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা। ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের প্রতিরক্ষায় যোগদানে আগ্রহী যে কেউ এসে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারেন।’

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের