পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ পুতিনের

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৫

রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ‘আক্রমণাত্মক বিবৃতি’র প্রতিক্রিয়ায় এ নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাস জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন এ নির্দেশ দেন।

তাসের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দেওয়ার অনুমতি দিচ্ছে। তাই আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধকালীন সময়ের বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি।’

পুতিন তার বিবৃতিতে ‘যুদ্ধের দায়িত্বের বিশেষ মোড’-এর কথা বলেছেন। তবে তার এই বক্তব্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে হস্তক্ষেপ না করতে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। তিনি বলেছেন, এর ফলে এমন পরিণতি হতে পারে যা তারা কখনও দেখেনি। এরই মধ্যে তিনি ইউক্রেনে পশ্চিমা হস্তক্ষেপ রোধকল্পে বেলারুশে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৃষ্ণ সাগরে রুশ নৌবহর মোতায়েন করেছেন।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম