শান্তি নিশ্চিতে সব সুযোগ কাজে লাগাবো: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৫

শান্তি আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। এই আলোচনার বিষয়ে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শান্তি নিশ্চিত করতে প্রতিটি সুযোগ কাজে লাগানোর প্রয়োজন মনে করছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘এই বৈঠকের ফলাফলের ওপর আমার সত্যিকার বিশ্বাস নেই, কিন্তু তাদের চেষ্টা করতে দেওয়া যেতে পারে, যাতে পরে ইউক্রেনের একজন নাগরিকও যেন কোনও সন্দেহ না থাকে যে, প্রেসিডেন্ট হিসেবে আমি যুদ্ধ থামানোর চেষ্টা করিনি, যখন খুব ছোট হলেও একটা সুযোগ আছে।’

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানায়, ইউক্রেনের বেলারুশ সীমান্তের একটি স্থানে ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা আলোচনায় বসবেন। জেলেনস্কি জানান, পূর্ব শর্ত ছাড়াই আলোচনা হবে। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেন এই সম্মতি জানালো। তবে এই আলোচনা কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

এর আগে রবিবার ক্রেমলিন জানায়, একটি রুশ প্রতিনিধি দল বেলারুশ পৌঁছেছে। তারা ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার অপেক্ষা করছে। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনায় অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, রুশ আক্রমণের সহযোগী মিনস্ক। তাই বেলারুশ বাদে যেকোনও শহরে তারা আলোচনায় প্রস্তুত আছেন।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম